মাস্টার্স ফাইনাল ১৮-১৯(রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)
সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন (Social Change And Political Development)বিষয় কোড:৩১১৯০৩


উত্তরঃ ভূমিকা : সমাজ কাঠামাে বা সামাজিক সংগঠনের মধ্যে সংঘটিত রদবদলই সামাজিক পরিবর্তন। সাজের ভিত্তি হলাে পারস্পরিক সম্পর্ক বা মিথষ্কিয়া।
সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ইত্যকার উপাদান বা অনুষ্ঠান প্রতিষ্ঠানের মধ্যে পরিবর্তন। - সামাজিক পরিবর্তন : সাধারণ অর্থে সামাজিক পরিবর্তন বলতে একটা জনগােষ্ঠীর জীবনের উন্নতি বা অগ্রগতি সাধনকে বুঝায়।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সামাজবিজ্ঞানী বিভিন্নভাবে সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দিয়েছেন। যেমনঃ
কার্ল মার্কস (Karl Marx) বলেছেন, “
শ্রেণি দ্বন্দ্বের মাধ্যমে সমাজে সামাজিক পরিবর্তন ঘটে। উৎপাদন পদ্ধতি দ্বারা সমাজে সামাজিক সম্পর্ক নির্ধারিত হয়। আর এর মাধ্যমে সমাজের পরিবর্তন হয়।”
মরিস জিন্সবার্গ (M. Ginsburg) এর মতে,
কোন সমাজের আয়তন এর অংশসমূহের গঠন রীতি বা ভারসাম্য কিংবা সংগঠনের মধ্যে সাধিত কোন পরিবর্তনকে বুঝায়।”
এন সাইক্লোপেডিয়া অব সােস্যাল সায়েন্স (Encyclopedia of Social Science) এর বিবরণ অনুযায়ী,
সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক কাঠামােসমূহের মধ্যে নৈতিক মানদণ্ড, মূল্যবােধ, সাংস্কৃতিক কৃষ্টি এসব কাঠামাের পরিণতি ও বাহ্যিক রূপের তাৎপর্যপূর্ণ পরিবর্তন সংঘটিত হওয়া।
টি. বি. বটোমাের (T.B. Bottomore) বলেছেন,
"Social change is a change in the social structure or in particular social institution or in the relationship between institution.
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সামাজিক পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। সমাজব্যবস্থার বিভিন্ন কাঠামাের পরিবর্তনই হলাে সামাজিক পরিবর্তন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সামাজিক পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। সমাজব্যবস্থার বিভিন্ন কাঠামাের পরিবর্তনই হলাে সামাজিক পরিবর্তন।
Post a Comment
Please don't share any link.