জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্রিতে ইংলিশ নিয়ে জটিলতা

ডিগ্রি ইংলিশ

ডিগ্রিতে অনেকে ইংলিশ নিয়ে জটিলতাই থাকেন।
কিভাবে আপনি ইংলিশে সহজে পাস করবেন তার বিস্তারিত নিছে দেখানো হল।

ডিগ্রি নতুন সিলেবাসে ইংলিশে পাস করা একদম সহজ।
আর পুরাতন সিলেবাসে অনেকে ইংলিশে ফেল করার কারণে গ্র‍্যাজুয়েশনও কমপ্লিট করতে পারতেছেন না।

আজ আপনাদের দেখাবো নতুন সিলেবাসে কিভাবে আপনি ইংলিশে সহজে পাস করবেন।
নতুন সিলেবাসে ইংলিশ সাবজেক্ট ক্রেডিট সিস্টেম হওয়ায় সেখানে ইনকোর্স পরীক্ষা হয়

১৫ মার্কসের আর প্রেজেন্ট ৫ মার্কস টোটাল ২০.

অনেক কলেজে পরীক্ষা দি‌লেই তাদের স্টুডেন্টদেরকে গড়ে ১৫ এর উপরে মার্কস দিয়ে দেয় ইনকোর্সে তাহলে আপনার এখান থেকে ১৫ পাওয়া কনফার্ম।

এখন আপনার লিখিত পরিক্ষায় পাস করতে প্রয়োজন ৩২নম্বর।
এই ৩২ কিভাবে পাবেন সেটা এখন বলে দিচ্ছি
  • প্যাসেজ: প্যাসেজ মার্কস ১০ 
এখানে ২ক্যাটাগরিতে প্রশ্ন আসবে 
  • Answering Question) word meanings 
  • make sentences Answering Question
 প্যাসেজ ভালো মত বুঝতে পারলে ৪টা প্রশ্নে উত্তর সঠিক ভাবে দিয়ে ২ মার্কস পেয়ে যেতে পারবেন

Word meanings & Make sentences - এটা অনেক কঠিন ৬ টার মধ্যে অন্তত ৩ টা তো পারবেন যদি Synonym এ ভালো ধারণা থাকে। তাহলে আমাদের এখান থেকে ২+৩=৫ আসলো ।
তাহলে আর কত লাগবে ?
২৭ তাই না?

এখন আমরা #গ্রামার আইটেমে যাবো সেখানে আপনার জন্য ২০ মার্কস অপেক্ষা করতেছে
ভালো মত লিখলে ২০ পাওয়া একদম ইজি কিন্তু জাস্ট টেকনিক শেখাব কিভাবে পাস মার্কস তুলা যায়।
গ্রামারে আইটেম আসবে ৮টি তার মধ্যে ৫টির উত্তর করতে হবে।
এখন যারা গ্রামারে দুর্বল তারা নিচের পদ্বতি অবলম্বন করতে পারেন।
  • WH question একেবারে সহজ এখান থেকে আপনি ৪ মার্কস পাবেন
  • Synonym/Antonym অনেক ইজি ২ ধরলাম (ইংলিশে বেসিক ধারণা থাকলে)
  • টেনসে মোটামুটি ধারণা থাকলে Right form of verbs থেকে অন্তত ২ টি উত্তর করতে পারবেন।
  • Changing word (part of speech) এখান থেকে ২ পাবেন।
  • Rearrange/Punctuation সহজ এখান থেকে ২ পাবেন।
তাহলে গ্রামার আইটেম থেকে কত আসল আসল ১২ মার্কস
  • তাহলে প্যাসেজ ৫ + গ্রামার ১২= টোটাল ১৭আসল।
পাস করতে লাগে আরও ১৫মার্কস ।
এখন Writing section এ আসব ৫০ মার্কস ।
  • Report ১০ এর মধ্যে ৬ (কোন রকম লিখতে পারলেই হল)
  • Letter ১০ এর মধ্যে ৬/৭
  • Application ১০ এর মধ্যে ৭/৮ (কোন রকম নিয়মটাই লিখতে পারলে হবে)
  • Dialogue ১০ এর মধ্যে ৭/৮ যদি সুন্দর করে দিতে পারেন।
  • Poster & Advertisement ১০ এর মধ্যে ৬/৭
তাহলে টোটাল কত হল ৫০ এর মধ্যে? আসল= ৩২/৩৬ আপনার দরকার ছিল ১৫ ।
তাহলে টোটাল দাঁড়াল
  • প্যাসেজ- ০৫
  • গ্রামার - ১২
  • লিখিত - ৩২ = ৪৮ + ইনকোর্স ১৫ = ৬৪
পাস মার্কসের উপরে চলে গেলেন।
সবশেষে, পড়ার কোনো বিকল্প নাই। পড়তে হবেই।

পোস্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন।
ধন্যবাদ
আলাহ হাফেজ

Post a Comment

Please don't share any link.

Previous Post Next Post