মাস্টার্স ফাইনাল ১৮-১৯(রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)
সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন (Social Change And Political Development)বিষয় কোডঃ ৩১১৯০৩

প্রশ্নঃ আধুনিকীকরণের স্তরসমূহ ব্যাখ্যা কর।
অথবা, আধুনিকীকরণের সমূহ কী কী?
উত্তরঃ ভূমিকাঃ আধুনিকায়ন বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু।আধুনিকায়ন বলতে কেবল বাহ্যিক আধুনিকতাকেই বুঝায় না বরং মনস্তাত্ত্বিক দিক দিয়ে মানুষ কতটা আধুনিক তাকেই বুঝায়।আবার অনেকেই মনে করেন আধুনিকায়ন হলাে পাশ্চাত্য ধারণা।আমরা আজকে যে আধুনিক সমাজ। লক্ষ করছি তা কিন্তু একদিনে তৈরি হয়নি। এটা বিভিন্ন ক্রমবিবর্তনের মধ্যদিয়ে আজকের অবস্থানে এসেছে।
আধুনিকীকরণেরঃ আধুনিকায়ন হচ্ছে বিবেক, বুদ্ধি ও যুক্তির ক্ষেত্রে এক অভিনব পদক্ষেপ যা সামাজিক ক্ষেত্রে নিয়ন্ত্রণের হাতিয়ার।
Rostwo-এর মতে, পৃথিবীর প্রতিটি দেশকে আধুনিকায়নে পৌছতে হলে কতগুলাে স্তর। অতিক্রম করতে হবে। নিম্নে আধুনিকীকরণের স্তর সম্পর্কে আলােচনা করা হলােঃ
১. সনাতন বা প্রথাগত স্তরঃ যে সমাজে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়নি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের অভাবে উৎপাদন কম তাকে Traditional Stage বলে।
২. টেকঅফ স্তরঃ এ পর্যায়ে এসে অর্থনৈতিক উনয়নের পথে বাধাবিপত্তিসমূহ অপসারিত হয়। এ পর্যায়ে এমন এক অবস্থার সৃষ্টি হয় যখন সকল নতুন সম্ভাবনার দিকে সমাজ এগিয়ে যায়। পুঁজি বিনিয়ােগের হার স্বাভাবিকভাবেই বেড়ে যায়। সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও কাঠামােগত পরিবর্তন সূচিত হয়।
৩. পরিপকৃতার দিকে যাত্রাঃ এ স্তরে একটি সমাজ পরিপূর্ণভাবে উন্নত জীবনযাত্রাকে অনুসরণ করবে। একটি গতিশীল ও বিভিন্নমুখী অর্থনীতির জন্য মানুষ শিল্পকে ব্যবহার করবে।
৪. অধিক ভােগ প্রবণতাঃ এটি হলো অর্থনৈতিক উন্নয়নের সর্বশেষ ধাপ।এ পর্যায়ে এসে সমাজ চরম স্থিতিশীল অবস্থা লাভ করবে।
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, বিভিন্ন সমালােচনা থাকা সত্ত্বেও রস্টোর উন্নয়ন তত্ত্বের গুরুত্ব অপরিসীম। কারণ পৃথিবীর অনেক দেশই ধাপে ধাপে উন্নয়ন সাধিত হয়েছে এ কথা অস্বীকার করা যায় না।তাই রস্টোর উন্নয়ন তত্ত্বকে একটি মডেল হিসেবে গণ্য করা যায়।
Post a Comment
Please don't share any link.