মাস্টার্স ফাইনাল (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)
পরীক্ষাঃ ২০১৮,২০১৬

শাসনের সমস্যাবলি (Problems Of Governance)
বিষয় কোডঃ ৩১১৯০৭
ক-বিভাগ (অতি সংখিপ্ত প্রশ্ন ও উত্তর)

শাসনের সমস্যাবলি-অতি সংখিপ্ত প্রশ্ন ও উত্তর

মান–১x১০=১০
যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও।

(ক) সুশাসনের ধারণা সর্বপ্রথম দেয় কোন প্রতিষ্ঠান? [Which organization first give the concept of good governance?]
উত্তরঃ সুশাসনের ধারণা সর্বপ্রথম দেয় বিশ্বব্যাংক।

(খ) নাৎসিবাদের প্রবর্তক কে? [Who is the introducer of Nazism?]
উত্তরঃ নাৎসীবাদের প্রবর্তক এডলফ হিটলার।

(গ) বাংলাদেশে কোন ধরনের অর্থনীতি কার্যকর? [What type of economy exist in Bangladesh?]
উত্তরঃ বাংলাদেশে মিশ্র অর্থনীতি কার্যকর রয়েছে।

(ঘ) 'Aspects of Political Development' গ্রন্থটির লেখক কে? [Who is the author of the book 'Aspects of Political Development'?]
উত্তরঃ লুসিয়ান ডব্লিউ. পাই (Lucian W. Pye)

(ঙ) SSRC এর পূর্ণরূপ লিখ। [Write the full form of SSRC.)
উত্তরঃ SSRC এর পূর্ণরূপ--Social Science Reaserch Council.

(চ) “সম্পত্তি সাম্রাজ্য সৃষ্টি করে।”-উক্তিটি কার? ["Property produce the empire"-Who's statement?]
উত্তরঃ উক্তিটি হ্যারিংটন-এর।

(ছ) দুর্নীতি কী? [What is corruption?]
উত্তরঃ দুর্নীতি বলতে এমন এক অপরাধমূলক কর্মকাণ্ডকে বুঝায়। যা অবৈধ ও জনস্বার্থ বিরােধী এবং নীতিহীনতা ও বিধি-বহির্ভূত কাজ।
অথবাঃ সাধারণত দুর্নীত বলতে দায়িত্বে অবহেলা ,ক্ষমতার অপব্যবহার ও নীতিবহির্ভূত কাজকে দুর্নীত বলে।

(জ) মিশ্র অর্থনীতি কী? [What is mixed economy?]
উত্তরঃ সরকারি ও বেসরকারি খাতের পারস্পরিক সহাবস্থানমুখী অর্থনীতিই হলাে মিশ্র অর্থনীতি।

(ঝ) ক্ষমতা কী? [What is power?]
উত্তরঃ রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় ধারনা হচ্ছে ক্ষমতা।ক্ষমতার বলে পৃথিবীর সকল রাষ্ট্রই শক্তিমান।সাধারণভাবে ক্ষমতা বলতে কোন নির্দিষ্ট ঘটনা ঘটানাের সামর্থ্যকেই বুঝায়।

(ঞ) স্বচ্ছতা কী? [What is transparency?]
উত্তরঃ স্বচ্ছতা হলাে কোনাে কিছুর সম্ভাব্য সুষ্ঠুতম চিত্র।

(ট) Foedus' শব্দের অর্থ কী? [What is the meaning of the word 'Foedus'?)
উত্তরঃ 'Foedus' শব্দের অর্থ সন্ধি বা মিলন।

(ঠ) উচ্চ রাজনৈতিক সংস্কৃতি কী? [What is high political culture?)
উত্তর : উচ্চ রাজনৈতিক সংস্কৃতি বলতে যেখানে জনগণ রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ সজাগ ও সক্রিয় সদস্য মনে করে এবং প্রয়ােজনবােধে তারা ক্ষমতা প্রয়ােগ করে।

(ড) সরকার কী? [What is government?]
উত্তরঃ সরকার হলো একটি কার্যনির্বাহী মাধ্যম যার দ্বারা নীতি নির্ধারিত হয় ও সরকারের কার্যক্রম নিয়ন্ত্রিত হয়।

(ঢ) সংকট কাকে বলে? [What is called crisis?]
উত্তরঃ সংকট হলাে কোনাে ব্যবস্থার একটি Complex situation বা জটিল পরিস্থিতি।

(ণ) Power and Society' বইটি কে লিখেছেন? Who wrote the book 'Power and Society'?]
উত্তরঃ চার্লস মেরিয়াম (Charles Meriam)

(ত) রাজনৈতিক দলব্যবস্থা কী? What is political party system?]
উত্তর : রাজনৈতিক দল হলাে এমন একটি জনসমষ্টি যারা একই আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক ক্ষমতা দখল করার চেষ্টা করে।

(থ) অধুনিক রাষ্ট্র কী? [What is modern State?]
উত্তরঃ আধুনিক রাষ্ট্র হলাে জনকল্যাণমূলক রাষ্ট্র।

(দ) অর্থনৈতিক পরিকল্পনা কী? What is economic planning?)
উত্তরঃ যে সুচিন্তিত কর্মসূচি ও প্রয়াসের মাধ্যমে জনগণের অর্থনৈতিক
কল্যাণের পথ সুগম হয়, তাকে অর্থনৈতিক পরিকল্পনা বলে।

(ধ) সামরিক হস্তক্ষেপ কী? [What is military intervention?)
উত্তরঃ অসামরিক নীতি ও কর্তৃত্বের জায়গায় সামরিক নীতি ও কর্তৃত্ব কায়েম হওয়াকেই বলা হয় সামরিক হস্তক্ষেপ।

নোটঃ এই অতি সংখিপ্ত প্রশ্নগুলো ২০২০ সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ন।

পোস্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন।
ধন্যবাদ
আলাহ হাফেজ।

Post a Comment

Please don't share any link.

Previous Post Next Post