প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য সময় বন্টন
প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় বন্টন ও গুরুত্বপূর্ন কিছু কথা
পরীক্ষার সময়কালঃ ৪ ঘন্টা
পূর্ণমানঃ ৮০
আশা করি সবার কথাগুলা কাজে দিবে।
সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা
ধন্যবাদ সবাইকে
পূর্ণমানঃ ৮০
- ক-বিভাগ: ১০ মার্ক
- গ-বিভাগ: ৫০ মার্ক
- খ-বিভাগ: ২০ মার্ক
- ১০ মার্কের একটি প্রশ্ন লেখার জন্য সময় ব্যয় করবেন ৩০ মিনিট। কেউই ৩০ মিনিটের বেশি একটা প্রশ্ন লিখবেন না। পারলে ২/৩ মিনিট সেভ করবেন যাতে যেটা ভাল পারেন সেটাতে সেই সময়টা কাজে লাগানো যায়। ১০ মার্কের জন্য নূন্যতম ৬ পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন। তাহলে গড়ে এক পৃষ্ঠা লিখতে ৪/৫ মিনিট পাবেন। কারো হাতের লিখা স্পিড ভাল তারা অবশ্যই বেশি লিখবেন।
- ৪ মার্কের একটি প্রশ্ন লেখার সময় ব্যয় করবেন ১২ মিনিট করে। এখানে ২.৫ থেকে ৩ পৃষ্টা লিখবেন।
- প্রশ্নের সাথে পয়েন্টের মিল রাখার চেষ্টা করবেন।
- আবল তাবল লিখে পৃষ্টা বাড়িয়ে কোন লাভ নেই। খাতার পেজেন্টেশন ও হাতের লিখা এবং প্রশ্নের মুল উত্তরটা অল্প কথায় বুঝাতে পারলেও ভাল মার্ক পাবেন।এমন রেকর্ড আছে অতিরিক্ত কাগজ না নিয়েও থিউরিটিকেল একাধিক বিষয়ে A+ পাবার।যেটা ভাল পারবেন সেটা উত্তর করবেন আগে।প্রথমেই কিছু বানিয়ে লিখতে যাবেন না।মূলত স্যাররা প্রথম ১/২ টা প্রশ্ন পড়লেই বুঝতে পারে স্টুডেন্টা কেমন।তাই প্রথম দিকে সুন্দর করে উপস্থাপন করে শেষ পর্যায়ে প্রাসঙ্গিকতা বজায় রেখে বানিয়ে লিখুন, তাতে কোন সমস্যা নেই।
- কোন লিখা ভুল হলে তা এক টানে কেটে দিবেন বেশি ঘষামাজার দরকার নেই।
- দ্রুত লিখতে গিয়ে এমন ভাবে লিখা যাবে না যাতে কিছুই বুঝা যায় না। লিখা বুঝা না গেলে স্যার খাতা দেখে বিরক্ত হবে, নম্বরও কম দিবে।
- খাতার বামে ও উপরে ১ ইঞ্চি মার্জিন করবেন, ডানে ও নিচে ½ ইঞ্চি জায়গা রাখবেন তাহলে দেখতে ভাল লাগবে।
- একটা প্রশ্ন শেষ করে ওই পৃষ্ঠাতেই কখনই নতুন প্রশ্ন শুরু করবেন না। আর প্রশ্নের নম্বর এমন ভাবে মার্ক করে দিবেন যাতে টিচারের চোখে দ্রুত পরে।
- প্রতিটি প্রশ্নের উত্তরের সাইজ একই রাখার ট্রাই করবেন যাতে একটা বেশি বড় আবার একটা বেশি ছোট না হয়৷
- সংজ্ঞামূলক প্রশ্নে প্রথমেই সূচনা দিবেন তারপর বইয়ের সংজ্ঞা দেন মনীষীদের দুইটা সংজ্ঞা দিবেন দেন সংজ্ঞাগুলো থেকে কি কি মূল বিষয় পেলে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দিবেন।
- এক মার্কও ছাড়া যাবে না, ৫ মার্ক পরপর সিজিপিএ গ্রেড চেঞ্জ হয় সুতরাং এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে।
- পয়েন্ট চিহ্নিত করার জন্য কালার পেন ব্যবহার করতে পারেন।
- যারা সময় মেইন্টেন করে ঠিকমত সব দিতে পারবেন তারাই ভাল করবেন। ২/৩ টা পরীক্ষা টাইম মেইন্টেন করে দিতে পারলে পরের গুলাও টাইম মেইন্টেন করতে পারবেন সহজেই।
আশা করি সবার কথাগুলা কাজে দিবে।
সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা
ধন্যবাদ সবাইকে

Post a Comment
Please don't share any link.