মাস্টার্স শেষ পর্ব
রাষ্ট্রবিজ্ঞান বিভাগবিষয়: ভূ-রাজনীতি ও বাংলাদেশ(Geopolitics and Bangladesh)বিষয় কোড: ৩১১৯১৩সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

- ভূরাজনীতির সংজ্ঞা দাও।
- ভূমিকা : বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নিয়ামকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলাে ভূরাজনীতি। উনবিংশ শতাব্দীতে জাপানিদের পুনর্জাগরণের মাধ্যমে ভূরাজনীতি তত্ত্বের উদ্ভব ঘটে।আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধির একটি অন্যতম উপাদান হলাে ভূরাজনীতি।ভূরাজনীতিকে কেন্দ্র করে বিশ্বের বেশিরভাগ রাষ্ট্র বিভিন্ন সময় দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়ে। দিন দিন আন্তর্জাতিক রাজনীতিতে ভূরাজনীতির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।
- শাব্দিক অর্থ ভু রাজনীতি:
ভৌগােলিকভাবে রাষ্ট্রের রাজনৈতিক শক্তি অর্জন, বিকাশ ও সম্প্রসারণের নাম হলাে ভূরাজনীতি ভূগােল ও রাষ্ট্রবিজ্ঞানে।
- প্রামাণ্য সংজ্ঞা:
- পামার এন্ড পার্কিন বলেন,Geopolitics is the manifestation of geological property..
- কর্নেল জন ফিফনার এর মতে, কোনাে দেশের বিদেশি নীতিনির্ধারণে সামাজিক, অর্থনৈতিক কৌশলগত এবং ভৌগােলিক উপাদানের প্রয়ােজনেই ভূরাজনীতি।
- উপসংহার : পরিশেষে বলা যায় যে, ভূরাজনীতি আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব যা দিন দিন জনপ্রিয় ও রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণ অন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বিস্তারে, ভূমিকা পালন করেছে। ভূরাজনীতি একটি দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অনেক সময় প্রতিরক্ষা হিসেবে কাজ করে।ভূরাজনীতির মাধ্যমেই রাষ্ট্রের অনেক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Post a Comment
Please don't share any link.